৭ ফুটেরও বেশি লম্বা একটি গোখরো সাপ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য - The News Lion

৭ ফুটেরও বেশি লম্বা একটি গোখরো সাপ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য




দি নিউজ লায়ন ; মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেলাদন্ড গ্রামে কৃষ্ণনাথ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে প্রায় সাত ফুটের বেশি একটি বিশাল আকারের গোখরো সাপ দেখতে পায় তার পরিবারের সদস্যরা। যার ফলে মুহুর্তের মধ্যে গোটা পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটিকে না মেরে পরিবারের সকলেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। 


কৃষ্ণনাথ মন্ডল বিষয়টি ফোন করে  বনদফতর কে  জানান। খবর পেয়ে দাসপুরের সুলতানপুর বন দপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে ওই গ্রামে আসেন। প্রায় দু'ঘণ্টা চেষ্টায় সাত ফুটের বেশি লম্বা গোখরো সাপটিকে বাড়ির ভিতরেথেকে উদ্ধার করে নিয়ে যায়। মলয় ঘোষ বলেন সাপটিকে সুস্থ করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 


তিনি সাপটিকে না মেরে  বনদফতর কে জানানোর জন্য  কৃষ্ণ নাথ মন্ডল ও তার পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন কেউ  সাপ কে মারবেনা ,সাপ দেখতে পেলে বন দফতর কে জানাবেন। বন দফতরের কর্মীরা এসে  সাপ উদ্ধার করে নিয়ে যাবে।


তবে কিভাবে কোথা থেকে ওই বাড়িতে বিশাল আকারের সাপ এলো তা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষ্ণ নাথ মন্ডল ও তার পরিবারের সদস্যরা। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে সাপটিকে উদ্ধার করে নিয়ে গেলেও কৃষ্ণনাথ মন্ডলের পরিবারের সদস্যরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.